শিশুর প্রথম খাবার কী হলে ভালো?

 

✅শিশুর প্রথম খাবার যেটাই হোক না কেনো, খাবারটা হতে হবে নরম এবং পুষ্টিগুণে ভরপুর। খাবারটি চটকে, একদম ভর্তা করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিন। এরপর প্রয়োজনমতো পানি/দুধ মিশিয়ে পাতলা করুন। 


✅বড় হওয়ার সাথে সাথে সে খাওয়া শিখতে থাকবে ( সাধারণত প্রায় ৭ মাস বা তারও বেশি বয়সে)। তখন তার খাবারে পানি/দুধের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিবেন এবং খাবার ঘন করবেন। 


✅আপনি যদি চামচ দিয়ে খাওয়ান তবে শুরু করার জন্য এখানে ভালো কিছু প্রথম খাবারের তালিকা দেয়া হলো- 


👉সিরিয়াল : আয়রন সমৃদ্ধ শস্যদানা দিয়ে সিরিয়াল তৈরি করে দিতে পারেন যেমন: ওটস, বাদামি চাল বা বা বার্লি নিতে পারেন। এগুলোর যে কোনটির সাথে মায়ের বুকের দুধ বা ফর্মুলা দুধ বা পানি মিশিয়ে ক্রিমের মতো ঘন করে নিবেন। 


❌প্রথমেই চটকানো কলা, আপেল বা জুসের মতো জিনিসগুলি যোগ করে শিশুর খাবারের স্বাদকে মিষ্টি করবেন না। কারণ শুরুতে শুধু একটি খাবারের সাথে পরিচয় করানো ভালো। আর শুরুতেই  শিশুকে  মিষ্টি স্বাদের খাবার না চেনানোই ভালো। 


👉শাকসবজি: শিশুকে শুরুতে মিষ্টি কুমড়া বা গাজরের মতো হালকা হলুদ বা কমলা রঙের সবজি দিয়ে সলিড শুরু করা ভালো। ❌সবুজ রঙের সবজি- যেমন মটরশুঁটি, শিম এগুলো পরে দেওয়া উচিত। কারণ এর স্বাদ একটু কড়া। 

যে খাবার খেতে দিয়েছেন সেটা যদি সে খেতে না চায় তাহলে পরের দিন কিংবা তারপরের দিন আবার চেষ্টা করুন। কোনো কোনো শিশুকে নতুন খাবার খাওয়াতে ১০ থেকে ১৫ বারের মত চেষ্টা করতে হয়। তাই আপনাকে ধৈর্য‍্য ধরে লেগে থাকতে হবে। 


👉ফল: শিশুকে শুরুতে সুস্বাদু এবং হজম করতে পারে এমন ধরনের ফল দেওয়া উচিত। যেমন ধরুন চটকানো কলা, পাকা পেঁপে শিশুদের দ্রুত হজম হয়। 

এই সিরিয়াল, পাকা পেঁপে, কলা, হালকা হলুদ বা কমলা রঙের সবজি খাবারগুলো  কিছুদিন পর শিশুর কাছে পুরনো হয়ে যায়। তখন আর সেগুলো খেতে চায় না। তাই ৭-৮ মাসের দিকে খাবারে আরো কিছু নতুন উপাদান যোগ করবেন-


মুরগির মাংস 

ডিম 

দই 

চিজ 

বাদাম (গুঁড়ো করে)

পাস্তা/নুডলস (❌ইনস্ট্যান্ট নুডলস না)

 

৮ মাস বয়সে শিশুর খাবার নরম এবং লম্বা টুকরো করে দিবেন, যেন তারা হাতের মুঠোয় ধরে কুটকুট করে কামড়ে খেতে পারে– শিশুর দাঁত থাকুক বা না থাকুক। 


✅প্লেটে প্রতিটি খাবার আলাদাভাবে সাজিয়ে দিবেন। কারণ আপনার লক্ষ্য হলো শিশুকে প্রতিটি খাবারের স্বাদ আলাদাভাবে চেনানো। তাই আপনি যদি মাংস এবং সবজি একসাথে মিশিয়ে দেন, তাহলে সে কখনোই আলাদাভাবে মাংস বা সবজি  খেতে কেমন লাগে সেটা বুঝতে পারবে না। যখন সে সব খাবারের স্বাদ চিনে যাবে তারপর আপনি চাইলে বিভিন্ন খাবার একসাথে মিশিয়ে দিতে পারেন। 


আরো পড়ুন কমেন্টের লিংকে👇👇👇

Comments

Popular posts from this blog

DOT VPN 2024

speed boat privacy

expresslite vpn