শিশুর প্রথম খাবার কী হলে ভালো?
✅শিশুর প্রথম খাবার যেটাই হোক না কেনো, খাবারটা হতে হবে নরম এবং পুষ্টিগুণে ভরপুর। খাবারটি চটকে, একদম ভর্তা করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিন। এরপর প্রয়োজনমতো পানি/দুধ মিশিয়ে পাতলা করুন। ✅বড় হওয়ার সাথে সাথে সে খাওয়া শিখতে থাকবে ( সাধারণত প্রায় ৭ মাস বা তারও বেশি বয়সে)। তখন তার খাবারে পানি/দুধের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দিবেন এবং খাবার ঘন করবেন। ✅আপনি যদি চামচ দিয়ে খাওয়ান তবে শুরু করার জন্য এখানে ভালো কিছু প্রথম খাবারের তালিকা দেয়া হলো- 👉সিরিয়াল : আয়রন সমৃদ্ধ শস্যদানা দিয়ে সিরিয়াল তৈরি করে দিতে পারেন যেমন: ওটস, বাদামি চাল বা বা বার্লি নিতে পারেন। এগুলোর যে কোনটির সাথে মায়ের বুকের দুধ বা ফর্মুলা দুধ বা পানি মিশিয়ে ক্রিমের মতো ঘন করে নিবেন। ❌প্রথমেই চটকানো কলা, আপেল বা জুসের মতো জিনিসগুলি যোগ করে শিশুর খাবারের স্বাদকে মিষ্টি করবেন না। কারণ শুরুতে শুধু একটি খাবারের সাথে পরিচয় করানো ভালো। আর শুরুতেই শিশুকে মিষ্টি স্বাদের খাবার না চেনানোই ভালো। 👉শাকসবজি: শিশুকে শুরুতে মিষ্টি কুমড়া বা গাজরের মতো হালকা হলুদ বা কমলা রঙের সবজি দিয়ে সলিড শুরু...